২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে প্লট বরাদ্দ মামলার রায় ২৭ আগস্ট

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে রাজউক অননুমোদিত ৪৯টি প্লট বরাদ্দ মামলার ঘোষণার রায় আগামী ২৭ আগস্ট ধার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

রোববার এরশাদের উপস্থিতিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মজিবর রহমান রায়ের এই তারিখ ধার্য করেন।

মামলায় বলা যায়, এরশাদ তাঁর শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের নিয়মবহির্ভূতভাবে নিজের পছন্দের লোকজনের মধ্যে ৪৯টি প্লট বরাদ্দ দেন। ১৯৯১ সালের ২৪ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় এরশাদের বিরুদ্ধে এ ব্যাপারে মামলা দায়ের করে। এরশাদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম।

এদিকে এর আগে এরশাদের বিরুদ্ধে বহুল আলোচিত আয়কর ফাঁকি সংক্রান্ত দুর্নীতি মামলার তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৭ আগস্ট। ওইদিনই এরশাদসহ আরো কয়েকজনের বিরুদ্ধে জাহাজ ক্রয় ও হরিপুর তেল ক্ষেত্রে সিমিটার চুক্তি সংক্রান্ত পৃথক দুটি দুর্নীতির মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। তিনটি মামলার বিচারকের দায়িত্ব পালন করছেন বিভাগীয় জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল আমিন।