২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়িতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসন্তানসহ এক গৃহবধুর আত্মহত্যা

বাবার সঙ্গে বাড়ি যেতে না পেরে স্বামীর সঙ্গে অভিমান করে শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধু। নিহতের নাম সাথী বেগম (৩০)। ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে রাজবাড়ীতে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

প্রতিবেশীরা জানান, সাথী বেগমের সঙ্গে তার স্বামীর পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। এর মধ্যে বাবা মেয়ের বাড়িতে এলে সাথী বাবার সঙ্গে বাড়ি যেতে চান। কিন্তু স্বামী আপত্তি করলে তিনি অভিমান করে শনিবার সূর্যনগর রেলওয়ে স্টেশনে পুড়াদাহ থেকে রাজবাড়িগামী ৫০৭ নম্বর ট্রেনের নিচে আড়াই বছরের শিশু সন্তান শফিকুলসহ ঝাঁপিয়ে পড়েন।

ময়নাতদন্তের জন্য দুজনের লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়িতে থানায়  একটি মামলা দায়ের করা হয়েছে।