২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আ’লীগ কর্মীদের প্রতিবাদ সমাবেশে প্রতিপক্ষের হামলা, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

কুমিল্লায় আওয়ামী লীগের ‘বঞ্চিত কর্মীদের’ আয়োজিত প্রতিবাদ সভায় শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ গ্রুপের হামলা ও উভয় পক্ষের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সংঘর্ষ চলাকালে দুজন গুলিবিদ্ধসহ দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং সাবেক হুইপ মুজিবুল হক মুজিবের কার্যালয় ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের ‘বর্তমান কমিটির পদ থেকে বঞ্চিত’ নেতাকর্মীরা শনিবার বিকালে দলের স্থানীয় কার্যালয়ের খোলা মাঠে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

কিন্তু বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আহম মোস্তফা কামাল লোটাস এবং তার অনুসারীরা মটরসাইকেল শোভাযাত্রাসহ শহরে প্রবেশ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের প্রতিবাদ সভাটি ভন্ডুল করে দেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় লোটাস কামালের ভাতিজা শাহীনের বন্ধু স্বপন নিজস্ব পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে কয়েক জন আহত হয়।

আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

উদ্ভূত পরিস্থিতিতে শহরে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।