২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পিকআপ ভ্যান খাদে পড়ে ১ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতের নাম আব্দুল মালেক (৩০)। দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামে তার বাড়ি। তিনি পিকআপ ভ্যানের হেলপার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪ টায় দাউদকান্দি থেকে চাঁদপুরগামী মুরগীবাহী একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১৪-০২৫৬) দ্রুতগামী একটি বাস সজোরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার মারা যায়। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ এবং পিকআপ ভ্যানটি উদ্ধার করে।