২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত

দিনাজপুরে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক জীবনে নেমে এসেছে স্থবিরতা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 09:56 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্থানীয়রা জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাহিদার তুলনায় ৫০ ভাগ বিদ্যুৎও সরবরাহ করতে পারছে না। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিদ্যুতের অবস্থা খুবই নাজুক।

চলতি বছরের ২৯ জুলাই থেকে দিনাজপুর বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’ টি ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যেখানে অনবরত ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো সেখানে বর্তমানে মাত্র ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া ১২৫ মেগাওয়াটের অপর ইউনিটটি শীঘ্রই চালু হচ্ছে না বলে জানা গেছে।

তবে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, যান্ত্রিক ত্র“টির কারণে গত এক সপ্তাহ ধরে একটি ইউনিট বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বন্ধ হয়ে যাওয়া ইউনিটের কাজ চলছে। তবে কবে নাগাদ এটি চালু হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।