২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হরিণের মাংসসহ এক শিকারীকে গ্রেপ্তার

সুন্দরবনের হরিণের মাংসসহ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরায় এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক করা হরিণ শিকারী সাতক্ষীরার শ্যামনগর ঈশ্বরীপুরের মৃত মোনতেজ মোল্যার পুত্র মাজেদ মোল্যাকে (৪০) সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হরিণনগর বাজার থেকে ২০ কেজি হরিণের মাংসসহ আটক করে।

চুনকুড়ি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, আসামি মাজেদকে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট কোর্টে চালান করা হয়েছে।