২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ফেনসিডিল রাখার দায়ে ২ যুবকের সশ্রম কারাদণ্ড

চাঁদপুরে ফেনসিডিল রাখার দায়ে তুষার আহমদ রহিম ও মো. শহিদ নামে দুই ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদ- ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

চাঁদপুর যুগ্ম সহকারী দায়রা জজ ১ম আদালত ও ৩ নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক দীপেন দেওয়ান বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, এস আই স্বপন কুমার আইচ ২০০৪ সালের ৬ জুলাই দুপুরে মতলব লঞ্চ ঘাটে সন্দেহজনক ঘোরাফেরার সময় রহিম ও শহীদকে ব্রিফকেসসহ আটক করে। এ সময় ব্রিফকেস তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। এতে উল্লিখিত সাতজন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির ও এপিপি অ্যাডভোকেট আমিন আহমেদ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন গাজী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট মুহাম্মদ হারুন-আর-রশিদ।