জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর পরিমাণ ভায়াগ্রা উদ্ধার
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার প্রচুর পরিমাণ নিষিদ্ধ ভায়াগ্রা উদ্ধার করেছে।
কাস্টমস কর্মকর্তারা সৌদি এয়ারলাইন্সের একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় এই ভায়াগ্রাগুলো উদ্ধার করেন। তবে যাত্রীদের মধ্যে কে এগুলো বহন করছিল তা সনাক্ত করা যায়নি।
জানা গেছে, কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরে সন্দেহবশত কয়েকটি ব্যাগে তল্লাশি চালিয়ে তা থেকে ১১ হাজার ১৩৬ টি ভায়াগ্রা উদ্ধার করেন। এগুলোর বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা বলে তারা জানিয়েছেন।
