লেবানন থেকে ফিরে আসছে আরও ৩৫৮ বাংলাদেশী
লেবানন প্রবাসী আরও ৩৫৮ জন বাংলাদেশী দেশে ফিরে আসছেন। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সিরিয়া হয়ে তারা দুয়েক দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
লেবাননের সাধারণ নিরাপত্তা বিভাগ ফিরে আসার ব্যাপারে তাদের ছাড় দিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তারা বুধবার দামেস্কে পৌঁছবে। দামেস্ক থেকে তাদের ফ্লাইটে ঢাকায় নিয়ে আসা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।
লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গত মাসে ২৭৮ জন লেবানন প্রবাসী বাংলাদেশী দেশে ফিরে আসেন।
তাদের মধ্যে ২৭৪ জনেরই কোনও কাগজপত্র ছিল না। তবে ৮৪ জনের কাছে পাসপোর্ট ও আবাসিক অনুমতির কাগজপত্র ছিল।
