২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া গ্রামে পুলিশ মঙ্গলবার ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতের নাম বাবু মিয়া (২৮)। তার বাবার নাম হোসেন আলী। বাবু ডিসি অফিসের কাছে চায়ের দোকানদার ছিলেন।  

জানা যায়, বাবুর বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসতো। স্ত্রীর পরকীয়ার কারণে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।