২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ড

মতিঝিল বাণিজ্যিক এলাকায় অগ্রণী ব্যাংক ভবনের নিচতলায় মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪ টা ২০ মিনিটে ব্যাংক ভবনের নিচতলায় অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠান হেলাল চেম্বারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে দমকল বাহিনীর পাঁচটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।

এদিকে মতিঝিল থানা পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

ব্যাংক ভবনের নিচতলা থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে কয়েক শ’ লোক ঘটনাস্থলে ভিড় করে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে।