২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

সদর থানা পুলিশ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের পশ্চিম পাশে রাস্তার ধারের ডাস্টবিন থেকে একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সদর থানা পুলিশ জানায়, সকাল ১১টার দিকে খবর পেয়ে তারা নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে। এ সময লাশের  

পাশে পড়ে থাকা সিরিঞ্জ, গ্লোবস ও রক্তমাখা কাপড়ও উদ্ধার করে।

তারা জানায়, কে বা কারা গোপনে এই নবজাতকের লাশটি ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।