২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ জিরতলী গ্রামের বাগানবাড়ি থেকে সোমবার পুলিশ এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

তার নাম সামছুন্নাহার মুক্তা (১৪)। সে জিরাতলী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

পুলিশ সোমবার দুপুরে পরিত্যক্ত একটি বাগানবাড়ি থেকে মুক্তার লাশ উদ্ধার করে।

পৃুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের মুখে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য পুলিশ কিশোরীর লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে মুক্তার বাবা একই গ্রামের এনায়েতসহ চারজনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ এনায়েত উল্লাহকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আরো দুইজনকে আটক করেছে।