প্রশাসনের ২১ জন উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে বদলী
প্রশাসনের ২১ জন উপ - সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলী করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপণের মাধ্যমে তাদের বদলী করা হয়।
এদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদুল হাসান খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি), সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মকবুল হোসেনকে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি), গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামকে অর্থ বিভাগে, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আল আমীন মো. মোস্তাফিজুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব শহীদুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ে ও সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব উম্মুল হাসানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ইউসুফ আলীকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি, রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক আব্দুল কাইয়ুমকে কৃষি মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ - সচিব মোহাম্মদ ইমরানকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে, নওগাঁ জেলা পরিষদের সচিব ড. ফিরদৌস হোসেনকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিনা আক্তারকে কৃষি মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।
এ চাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি কেএম কবির আহমেদের পরিকল্পনা বিভাগে বদলীর আদেশ বাতিল করে গণপূর্ত মন্ত্রণালয়ে, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি ইসমত আরা জাহানকে বিদ্যুৎ বিভাগে, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি মিজানুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ আবু আসাদকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে বদলী করা হয়েছে।
নৌপরিবহন প্রাক্তন একান্ত সচিব এসএম হারুন অর রশীদকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক, বাংলা ভাষা বাস্তবায়ন কোষের বিশেষজ্ঞ ফেরদৌস আলমকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোমরেজ মিঞাকে চট্টগ্রাম ওয়াসার সদস্য, নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা খাতুনকে আদর্শ গ্রাম প্রকল্প - ২-এর উপ পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।
