ঢাকার হাসপাতালে আরও ১৫ জন ডেঙ্গু রোগী
ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে আরো নতুন ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
সোমবার ঢাকা সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে ২ জন, মিডফোর্ড হাসপাতালে ২ জন, সুমনা ক্লিনিকে ১ জন, ডা. আজমল হাসপাতালে ১ জন, লুবনা হাসপাতালে ১ জন, সেন্ট্রাল হাসপাতালে ১ জন, পদ্মা জেনারেল হাসপাতালে ২ জন, হলি ফ্যামিলি হাসপাতালে ১ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, এবং বিএসএমএমইউ’ তে ১ জন চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৮ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত নতুন ১৫ জন ভর্তি নিয়ে বিভিন্ন হাসপাতালে ১০৫৩ জন ভর্তি হলেও বর্তমানে ২৭০ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে রোববার ৬০ জন পুরাতন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
ডিসিসি স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গু রোগীদের আবাসিক ঠিকানা সংগ্রহ করে তাদের বাড়ির ৫০০ গজের মধ্যে ফগিং এবং লার্ভিসাইডিং এর ব্যবস্থা নিচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিসিসি কর্তৃপক্ষ ডেঙ্গু রোগে আতংকিত না হয়ে নগরবাসীকে নিজ নিজ বাসগৃহের আঙিনা ও বাড়ির ভিতরে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার উপদেশ দিয়েছেন।
