২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে পদায়ন, ১৯৯ সহকারি সচিবকে মাঠ পর্যায়ে নিয়োগ

প্রশাসনের উপ-সচিব পর্যায়ে পাঁচ কর্মকর্তাকে রোববার বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে তাদের পদায়ন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এ ছাড়াও ২৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ১৯৯ জন শিক্ষানবীশ সহকারি সচিবকে মাঠ পর্যায়ে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পদমর্যাদায় সহকারি কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে উপ-সচিব আব্দুল মান্নানকে সচিবালয় ও কল্যাণ শাখায়, বেগম মেহের নিগারকে শৃঙ্খলা অধিশাখায়, রহমতউল্লাহ মোহাম্মদ দস্তগীরকে সিআর শাখায়, খন্দকার ফাতেমা বেগমকে প্রশাসন উপশাখায় এবং আবু সাঈদ ফকিরকে তদন্ত - ২ উপশাখায় দেওয়া হয়েছে।

এর আগে ওই পাঁচ কর্মকতাই সংস্থাপন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।