পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারসহ নিখোঁজ ১৩ জন জেলে এখনো উদ্ধার হয়নি
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারসহ ১৩ জন জেলে এখনো উদ্ধার হয়নি।
কলাপাড়া মৎস সমিতির সভাপতি গাজী ফজলুর রহমান জানান, ১৩ জন জেলেসহ আলীপুর বন্দরের জলিল তালুকদারের সমবায় সমিতির ট্রলারটি মঙ্গলবার গভীর সমুদ্রে ভেসে যায়। এটি এখন ভারতীয় জেলেদের আশ্রয়ে রয়েছে। তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে আরো ১৩ জন জেলেসহ এফবি রাকিব ফিশিং ট্রলারটি বৃহস্পতিবার রাতে সুন্দরবন এলাকা থেকে উদ্ধার করা হয়। এটিও ওই একই দিন নিখোঁজ হয় বলে জানা গেছে।
