২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম দাস হত্যা মামলার চার্জ শিট গঠনের তারিখ নির্ধারণ

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর কার্যালয়ের প্রধান গৌতম দাস হত্যা মামলায় ১০ আসামীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য করা হয়েছে আগামী ৯ই আগস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

গত সপ্তাহে মামলাটি ফরিদপুরের আদালত থেকে ঢাকায় বদলি হয়ে আসে। বৃহস্পতিবার ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইবুনালে জামিনপ্রাপ্ত ছয় আসামী হাজিরা দেয়। মামলার অপর চার আসামী পলাতক রয়েছে।

হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত আসামীরা হল-আসিফ ইমরান ওরফে ইমরান, মো: সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মিয়া, আসাদ বিন কাদের ওরফে আসাদ, মো: রাজিব হাসান মিয়া ওরফে মনা, আবু তাহের মোহাম্মদ মর্তুজা ওরফে এ্যপোলো বিশ্বাস, তামজিদ হোসেন ওরফে বাবু। এ মামলার অপর আসামী আসিফ ইমতিয়াজ ওরফে বুলু, কাজী মুরাদ ওরফে মুরাদ, জাহিদ খান ওরফে জাহিদ এবং কামরুল ইসলাম ওরফে আপন পলাতক রয়েছে।

উল্লেখ্য ২০০৫ সালের ১৭ নভেম্বর দুপুরে সমকাল ফরিদপুর কার্যালয় থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় গৌতম দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সমকালের ফরিদপুর জেলা প্রতিনিধি হাসানুজ্জামান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস. আই নবী হোসেন ২০০৬ সালের ১৯ জানুয়ারি ১০ আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করেছিলেন।