২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছিনতাইয়ের অভিযোগে দুই ছাত্রদলকর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে সাধারণ ছাত্ররা ছিনতাইয়ের দায়ে দুজন ছাত্রদলকর্মীকে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 11:15 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ক্যাম্পাস সূত্র জানায়, ঢাবির মল চত্বর এলাকায় আটককৃতরা মাস্টার দা সূর্যসেন হলের ছাত্রদল কর্মী। তাদের নাম হীরা ও জুয়েল। পরে ঘটনাস্থলে পুলিশ এলে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রদল নেতারা ওই দুজন, সাধারণ ছাত্র ও পুলিশসহ শালিসী বৈঠকে বসে বিষয়টি সমঝোতা করার চেষ্টা চালাচ্ছে।

তাৎক্ষণিকভাবে ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।