২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসসি ও জগন্নাথ হলে শনিবার রাত ১০ টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 11:04 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ক্যাম্পাস সূত্র জানায়, ঢাবির টিএসসির তিন তলার মিলনায়তনে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী পিসিপি গ্র“পটির সম্মেলন চলছিলো। সম্মেলন চলাকালে কে বা কারা টিএসসির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এ নিয়ে শান্তিচুক্তি সমর্থিত পিসিপি ও শান্তিচুক্তি বিরোধী পিসিপির দুই গ্র“পের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে সংঘর্ষ জগন্নাথ হলেও ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের গ্র“পের পাঁচজন আহত হয়।

আহতদের মধ্যে শান্তিচুক্তি বিরোধী পিসিপির নেতা দীপংকর চাকমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।