২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনা নিহত ৬, আহত ৪৫ (১ম লিড)

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরীগঞ্জ এলাকায় শুক্রবার সকালে বাস--ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মিঠাপুকুর থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নৈশ কোচ নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-ব--১১--০৯০৪) ও রংপুর থেকে বগুড়াগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো--ঠ--১১--০০৪৮) বৈরীগঞ্জ এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নুরি হুজুর (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা যায়। আহত হয় ২০ জন।

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এসকে পরিবহন (ঢাকা মেট্রো--ব--০২--০৩০৪) পিছন দিক থেকে ধাক্কা দিলে আহত হয় আরো ২৫ জন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে মারা যায় তৈয়ব (২৭), মোকলেস (২৮), রফিকুল(৩২) ও রমজান (৩৫)।

আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কেন্দ্র ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।