২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশু নিহত, আহত ৭

চট্টগ্রাম জেলায় বৃহস্পতিবার এক ঘন্টার মধ্যে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক মহিলা ও এক শিশু নিহত এবং সাতজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সূত্র জানায়, সিতাকুণ্ড উপজেলার বরবকান্দার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়।

চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোহার রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই মহিলার মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বেলা ৩টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুরের কশাইপাড়ায় দ্রুতগামী একটি বাস জীবন নামের একটি শিশুকে ধাক্কা দেয়। পরে আশংকাজনক অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় জীবন এই দুর্ঘটনার শিকার হয়।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।