রাজধানীর হাসপাতালগুলোতে আরও ৫৫জন নতুন ডেঙ্গু রোগ
ঢাকা মহানগরীতে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়েছে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন হাসপাতালে আরও ৫৫জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, এই ৫৫জনের মধ্যে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ১০জন, কমফোর্ট নার্সিং হোমে ১জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২জন, হলি ফ্যামিলি হাসপাতালে ১১জন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন, ইবনে সিনা হাসপাতালে ৪জন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ১০জন, পদ্মা জেনারেল হাসপাতালে ৩জন, পার্কওয়ে জেনারেল হাসপাতালে ২জন, প্যান প্যাসিফিক হাসপাতালে ২জন, মিডফোর্ড হাসপাতালে ২জন, সুমনা ক্লিনিকে ১জন, ঢাকা ন্যাশনাল হাসপাতালে ২জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১জন এবং ডা. আজমল হাসপাতালে ১জন চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন থেকে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মোট ৭১০জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৯০জন। এর মধ্যে বুধবার ৫০জন রোগী চিকিৎসা শেষে হাসপাতালে ত্যাগ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিসির স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীদের আবাসিক ঠিকানা সংগ্রহ করে তাদের বাড়ির আশপাশের প্রায় ৫০০ গজের মধ্যে ব্যাপক ফগিং ও লার্ভিসাইডিং এর ব্যবস্থা নিচ্ছে।
ডিসিসি কর্তৃপক্ষ ডেঙ্গু রোগে আতংকিত না হয়ে নগরবাসীকে নিজ নিজ বাসগৃহের আঙিনা ও বাড়ির ভিতরে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার উপদেশ দিয়েছেন।
