২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত সালমা খানের পরিচয়পত্র পেশ

বিশ্বের কাছে ইসলামের ইতিবাচক এবং সত্য ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া একসঙ্গে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঢাকায় বৃহস্পতিবার পাওয়া তথ্য আনুযায়ী, ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সালমা খান এক অনুষ্ঠানের মাধ্যমে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুশিলো ব্যামবাঙ ইয়ুধোনোর কাছে তার পরিচয়পত্র হস্তান্তরের সময় এ ব্যাপারে দৃঢ় আশা ব্যক্ত করেন।

তারা উভয়ই মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আশংকা প্রকাশ করেন।

জার্কাতার সরকারি রাজপ্রাসাদে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সেদেশের প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করতে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি সংক্রান্ত রাষ্ট্রদূতের এক অনুরোধের প্রেক্ষিতেও তিনি ইতিবাচক সাড়া দেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সামাজিক বিভিন্ন খাত বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি পারস্পরিক সহযোগিতা উৎসাহিতকরণে বৃহত্তর সাংস্কৃতিক বিনিময় এবং উভয় দেশের জনগণের মধ্যে ব্যক্তি পর্যায়ে যোগাযোগের ওপরও গুরুত্বারোপ করেন।