২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মিরপুরে ২টি গার্মেন্টসে অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে কোরিয়ার সাথে যৌথ মালিকানাধীন রিসেন্ট গার্মেন্টসে বুধবার রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান জানা যায় নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিতে গার্মেন্টস কারখানা ছুটি হয়ে গেলে গার্মেন্টসে কর্মরত ১৪০০ শ্রমিক চলে যায়। পরে রাত সোয়া ১০ টার দিকে আট তলা গার্মেন্টসের সাত তলায় আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে তা ষষ্ঠ তলায়ও ছড়িয়ে পড়তে থাকে। এবং এক পর্যায়ে আগুন পাশের পাইওনিয়ার গার্মেন্টসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ভবনটি অনেক উচুঁ হওয়ার কারণে আগুন নির্বাপক গাড়ির হাইড্রোলিক সিস্টেম নষ্ট হয়ে যায়। সেটা পুনরায় ঠিক করতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায়। আগুন নেভাতে দেরী হওয়ায় তা পাশের গার্মেন্টসে ছড়িয়ে পড়ে। পরে রাত ২ টার দিকে আরও দুইটি দমকল বাহিনীর গাড়ি আসে। দমকলবাহিনীর মোট ১২ টি ইউনিট এসে সাত ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গার্মেন্টসের মালিক জানান, গার্মেন্টসের সাত তলায় গার্মেন্টসের কাপড় এবং টি-শার্ট তৈরির সরঞ্জাম ছিল তার সব পুড়ে ছাই হয়ে গেছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায় নি। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায় নি।