২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিতলমারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভ্যানযাত্রী নিহত, আহত ৪

বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামপাড়া এলাকায় বুধবার দুপুরে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহতরা হলেন, ছুটি মন্ডল (৬০) নামে এক বাক প্রতিবন্ধি বিধবা এবং একরাম শেখ (৪৫)। এ ঘটনায় ভ্যান চালকসহ আরো চারজন আহত হয়। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী এক ঘন্টা ধরে বাগেরহাট-চিতলমারী সড়ক অবরোধ করে রাখে।

কাকলী ওরফে ছুটি মন্ডল ঘটনাস্থলে এবং একরাম বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত ধনঞ্জয় মন্ডলের বিধবা স্ত্রী কাকলী বেগম সোনালী ব্যাংক চিতলমারী শাখা থেকে বিধবা ভাতার টাকা তুলে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। একরামের বাড়ি লড়ারকুল গ্রামে।

আহতরা হচ্ছে, ভ্যান চালক মিরাজুল (২৫), বাসের হেল্পার সাকিব (৩৫), বাসযাত্রী লিটন (১৮) ও পান্না বিবি (৩৫)। তাদের চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে বাগেরহাট থেকে চিতলমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট ব-৯৪৫৪) এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামপাড়ায় ছুটি ও একরামকে বহনকারী ভ্যান রিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।