২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থি নিহত

পাবনার আতাইকুলা থানার চমরপুর এলাকায় বুধবার ভোরে সন্ত্রাসীদের গুলিতে এক চরমপন্থি নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহত চরমপন্থি শাজাহান ওরফে শাজাই এমএল (জনযুদ্ধ)’র পাবনা অঞ্চলের সেকেন্ড--ইন--কমান্ড ছিল। সে আতাইকুলা থানার চরহাপানিয়া গ্রামের আবুল খায়ের মোল্লার ছেলে।

পুলিশ জানায়, চমরপুর এলাকায় সন্ত্রাসীরা শাজাহানকে গুলি করে হত্যা করে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ আরও জানায়, শাজাহান ৫টি হত্যাসহ ১৫টি মামলার আসামি। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।