মুন্সীগঞ্জে মহিলা ইউপি মেম্বারকে এসিড নিক্ষেপ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোলতলীস্থ এলাকায় দুর্বত্তরা এক মহিলা ইউপি মেম্বারকে বুধবার ভোরে এসিড নিক্ষেপ করেছে।
মহিলা ইউপি মেম্বারের নাম আলেয়া বেগম। তিনি মুন্সীগঞ্জ--বিক্রমপুরের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত মেম্বার। তার স্বামীর নাম মোফাজ্জল হোসেন।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে আলেয়া বেগম ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লৌহজং স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আলেয়া বেগমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেজবা উদ্দিন বিডিনিউজকে জানান, পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
