২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গভীর সমুদ্রে কোস্টগার্ডের হাতে ৯ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে কোস্টগার্ড সদস্যরা সোমবার গভীর রাতে বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির সময় নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

কোস্টগার্ড এসময় নোঙ্গরকৃত জাহাজ ব্যাং বন্দরে হামলা চালাতে ডাকাতদলের ব্যবহৃত দুটি  যন্ত্রচালিত নৌযান আটক করে।

জাহাজটির সেকেন্ড অফিসারের কাছ থেকে খবর পেয়ে লে. কমান্ডার গোলাম মোর্শেদের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত তিনটার দিকে নৌযানসহ ডাকাতদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-- বদিউজ্জামান, শাহবুদ্দিন, ফরিদ, খালেক, ওয়াহাব, কাদের, জাকির, আব্দুল হক ও নুরুন্নবী। এদের প্রায় সকলেই নোয়াখালীর উপকূলবর্তী এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত ডাকাতদের ও নৌযান দুইটি পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।