বর্তমান সরকারের মেয়াদকালেই তেল--গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হবে
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হবে।
রোববার জয়দেবপুরের ধনুয়ায় আশুলিয়া - ধনুয়া উচ্চচাপ লাইনে গ্যাস সঞ্চালন শুরু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
উপদেষ্টা বলেন,এই লাইনে গ্যাস সরবরাহ শুরুর মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সাভার এবং টঙ্গি এলাকায় গ্যাসের নিম্নচাপ জনিত সমস্যার সমাধান হলো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্বালানি বিভাগের সচিব এ এমএম নাসির উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান মোশাররফ হোসাইন ভূইয়া ও জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচজালক মনজুর মোর্শেদ তালুকদার।
