২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’তে তুচ্ছ ঘটনায় ছাত্রদলের দু’গ্র“পে সংঘর্ষ, আহত ৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

মিছিলে অংশগ্রহণকে কেন্দ্র করে দুপুর দু’টায় মুহসীন হলের ছাত্রদল কর্মী ও জসীমউদ্দিন হলের ছাত্রদল কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। সূত্র জানায়, জসীমউদ্দিন হলের ছাত্রদল কর্মী শ্রাবণ মুহসীন হলে গেলে তাকে মিছিলে অংশগ্রহণ করার জন্য মুহসীন হলের কর্মীরা আটকে রাখে। পরে সে বাধ্য হয়ে মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শেষে এক পর্যায়ে দু’ হলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আহত হয় মুহসীন হলের পলাশ এবং জসীমউদ্দিন হলের সামাদ ও রনি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।