মাদারীপুরের কালকিনিতে আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন
মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামে মৃত বদিউজ্জামান বদির লাশ আড়াই মাস পর শনিবার কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, বদির ভাই জুয়েল হাওলাদার বাদি হয়ে ২৮ জুন তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে মাদারীপুর ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কালকিনি থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
জানা যায়, বদি ৩০ এপ্রিল গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় ইউপি মেম্বার রিপন ব্যাপারী এলাকাবাসী ও বদির পরিবারের লোকজনের সাথে আলাপ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ কবর দেওয়ার ব্যবস্থা করেন।
মাদারীপুরের ম্যাজিস্ট্রেট রাসেদুল মান্নাফ ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম মহিউদ্দিনসহ পুলিশ নিয়ে শনিবার বদিউজ্জামানের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্যে মাদারীপুর মর্গে পাঠান।
