২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে বিষ প্রয়োগে হত্যা

নগরীর মিরপুরে শনিবার ভোরে এক গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে পুলিশ পূর্ব রাজাবাজার থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহত গৃহবধূর নাম মৌসুমী ভৌমিক (২১)। তিনি চাঁদপুরের কচুয়া থানার সন্তোষ ভৌমিকের মেয়ে। মূমূর্ষু অবস্থায় বক্ষব্যাধি হাসপাতালে আনার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়। তাকে বিষপানে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের বড় ভাই জীবন ভৌমিক অভিযোগ করে বলেন, মৌসুমীর স্বামী মোহাম্মদ মাসুম ও তার পরিবারের সদস্যরা তাকে বিষ পান করিয়ে হত্যা করেছে।

জীবন বলেন, মিরপুর কলোনির ১৮/ডি তয় তলার বাসিন্দা মাসুম তিন মাস আগে মৌসুমীকে বিয়ে করে। কিন্তু মাসুমের পরিবারের সদস্যরা মৌসুমীকে মেনে নেয়নি। সে কারণে তাকে হত্যা করা হয়েছে।  

মিরপুর থানা পুলিশ জানায়, মাসুমের পরিবারের সদস্যদের অভিযুক্ত করে জীবন একটি মামলা দায়ের করেছেন। মৌসুমীর মৃত্যুর পর থেকে মাসুম পলাতক রয়েছে।

এদিকে শনিবার ভোরে তেজগাঁও থানা পুলিশ ১৪৮, পূর্ব রাজাবাজার থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে। 

তেজগাঁও থানা পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি।