ঢাকা--ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত এবং ১০ জন আহত হয়েছে।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
