২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃহস্পতিবার ভোরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ক্রসফায়ারে একজন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 10:51 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহত সন্ত্রাসীর নাম রুহুল আমিন ওরফে রাহুল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজধানীর শ্যামপুরের নুরপুর থেকে রাহুলকে বুধবার গ্রেফতার করে। তিনি র‌্যাবের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা বুধবার রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য ফতুল্লা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাহুলের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় রাহুল র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে র‌্যাবের ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। র‌্যাব জানায় রাহুলের বিরুদ্ধে একটি হত্যাসহ ২৪টি মামলা রয়েছে।