২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম--কাপ্তাই সড়ক যোগাযোগ পুনরায় চালু

চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (সিইউইটি), বাস মালিক সমিতি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সফল আলোচনা শেষে বুধবার দুপুর থেকে চট্টগ্রাম ও কাপ্তাইয়ের মধ্যে সড়ক যোগাযোগ পুণরায় চালু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সিইউইটি শিক্ষার্থীদের ভাংচুরের প্রতিবাদে কাপ্তাই বাস মালিক সমিতি বুধবার সকাল থেকে কাপ্তাই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিলে ওই পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এছাড়া সকালে পাহাড়তলি বাজার সমিতির সদস্যরা ব্যাবসায়ীদের উপর হামলায় জড়িতদের বিচার দাবি করে চট্টগ্রাম--কাপ্তাই সড়কে অবরোধ সৃষ্টি করে।

এর আগে, মঙ্গলবার রাতে সিইউইটি’র শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত, ১০ টি দোকান ভাংচুর এবং একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

সিইউইটি’র পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।