পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ১০ জন আহত, ৭টি দোকান ভস্মিভূত (আপডেট)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আনন্দ বাজারে মঙ্গলবার ভোরে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত এবং সাতটি দোকান ভস্মিভূত হয়েছে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে আনন্দ বাজারের মনিন্দ্র পালের ডেকোরেটরের দোকানে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যে পার্শ্ববর্তী সাতটি দোকানে ছড়িয়ে পড়ে।
আনন্দ বাজারে দমকল বাহিনী না থাকায় স্থানীয়রা প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হয়।
আনন্দ বাজারের ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
