২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ২০

নেত্রকোনা--ময়মনসিংহ মহাসড়কে দুটি যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গৌরিপুর উপজেলার জজবাড়ী এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া সার্ভিসের একটি যাত্রিবাহি বাসের সাথে বিরিশিরি থেকে ঢাকাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বিমল ঘোষ (৪০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং উভয় বাসের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ একটি বাস আটক করে।