২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ১টি বাড়ি ভস্মীভূত

গাইবান্ধা শহরের জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সুখ নগরে শুক্রবার ভোরে এক অগ্নিকাণ্ডে চারটি দোকান, একটি বাড়ি এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুখ নগরের একটি কসমেটিকসের দোকানে রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ অগ্নিকাণ্ডে চারটি দোকানসহ একটি বাড়ি পুড়ে যায়।

দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্ত্বে আনে।