জয়পুরহাটে ৫শ’ বোতল ফেন্সিডিলসহ একটি চোরাই প্রাইভেট কার আটক
জয়পুরহাটে র্যাব এবং সিআইডি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫শ’ বোতল ফেন্সিডিলসহ একটি চোরাই প্রাইভেট কার আটক করেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সদস্যরা শুক্রবার একথা জানায়।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জানান, জয়পুরহাট--হিলি সড়কের বাগজানা থেকে বৃহস্পতিবার ভোরে ২৪ বোতল ফেন্সিডিলসহ একটি চোরাই প্রাইভেট কার আটক করে। এ ঘটনার সাথে জড়িত তানভীর আলম রিমন (২৭) কে র্যাব সদস্যরা আটক করে পাঁচবিবি থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের সিআইডি পুলিশ পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে কোকতারা গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে এক অভিযান চালিয়ে চার শতাধিক ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
