২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর -- ৩ ও কুমিল্লা -- ৮ আসনে উপ -- নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি

নির্বাচন এড়াতে সংবিধান সংশোধনের প্রস্তাব স্থগিত রাখায় নির্বাচন কমিশন বর্তমানে দিনাজপুর ও কুমিল্লার শুন্য আসনে উপ -- নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

উপ -- সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয় দিনাজপুর -- ৩ এবং কুমিল্লা -- ৮ শূন্য আসনে উপ -- নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার কাজও শুরু করে দিয়েছে।

ক্ষমতাসীন বিএনপি দলীয় সাংসদ ও মন্ত্রী খুরশীদ জাহান হক ১৪ জুন এবং কর্নেল আকবর হোসেন ২৫ জুন মৃত্যুবরণ করায় ওই দুটি আসন শূন্য হয়ে পড়ে।

নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বুধবার বিডিনিউজকে বলেন, প্রচলিত রীতি অনুযায়ী ওই দুই আসনের জন্য নির্বাচনী তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে একটি চিঠি পাঠানো হয়।

সংসদের শেষ ১৮০ দিন মেয়াদের মধ্যে কোনো উপ -- নির্বাচন অনুষ্ঠান না করার বিধান রেখে বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সংসদে ১৫ তম সংশোধনী বিল উপস্থানের কথা ছিলো।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ ধারা অনুযায়ী কোনো কারণে আসন শূন্য হয়ে পড়লে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ -- নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবধকতা আছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রী সভার বৈঠকে প্রস্তাবিত ১৫ তম সংবিধান সংশোধনী বিল, ২০০৬ অনুমোদন করা হয়।

কিন্তু বুধবার কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের চলমান অধিবেশনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে আলোচনার কথা থাকলেও এখনো এ  মেয়াদ বাড়ানো হয়নি।