২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত, আহত ৪০

জয়পুরহাটের আক্কেলপুর থানার মহিলা কলেজ রেলক্রসিংয়ে মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি বাসের সাথে চলন্ত একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে সূত্র এবং স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে শান্তাহার থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সৈয়দপুর থেকে আসা খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’র মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের পরিচালক সফিকুল আলম বিডিনিউজকে জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস - ৭২৮ ট্রেনটি আক্কেলপুর অননুমোদিত রেলক্রসিংয়ের কাছে এসে পৌঁছলে যাত্রীবাহী বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রেলওয়ে পরিচালক। এই দুর্ঘটনার পরপরই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।