বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য -- তরুণ প্রজন্ম শ্রেষ্ঠ সম্পদ।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনাসভা এবং সেমিনার।
এ উপলক্ষে বেসরকারি সংগঠন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের অধিকাংশ তরুণ জনগোষ্ঠী প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
