২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী উত্তরার হাসপাতাল থেকে যুবতীর লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় শুক্রবার রাত সোয়া ১১ টায় গ্রীনলেন হাসপাতাল থেকে পুলিশ এক যুবতীর লাশ উদ্ধার করেছে। শনিবার পুলিশ এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 02:13 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতের নাম মোছা. শাহানাজ আক্তার ওরফে রিনা (১৯)। সে হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফারের সহযোগী ছিল এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বারদি গ্রামে শাহাজ উদ্দিনের মেয়ে।

রিনা বাবা-মায়ের সাথে গাজীপুর জেলার টঙ্গীর চেরাগ আলী আলম মার্কেটের কাছে থাকতো।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে গ্রীনলেন হাসপাতালের আল্ট্রাসনোগাফ রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে উত্তরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।