২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া যমজ জোড়া শিশুর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত সোমবার জন্ম নেওয়া যমজ জোড়া শিশু শুক্রবার মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

দুই মাথা, তিন পা, একটি লিভার, দুটি কিডনী, একটি মূত্রথলী, দুটি হৃদপৃণ্ড, দুটি মূত্রনালী ও একটি মলদ্বার বিশিষ্ট সংযুক্ত ওই যমজ জোড়া শিশু জন্মগ্রহণের পর পেড্রেয়েটিক সার্জারি ইউনিটে মাত্র চার দিন বেঁচে থাকে।

যদিও চিকিৎসকরা যমজ জোড়া ওই শিশু দুটির বেঁচে থাকার জন্য কোন কিছুই করেননি।

এর আগে বুধবার পেড্রেয়েটিক সার্জন ড. মাহমুদুল হাসান বিডিনিউজকে বলেছিলেন, সর্জারির পর সংযুক্ত শিশুর যে কোন একটিকে বাঁচানো সম্ভব। কিন্তু দেশে এ ধরনের আপারেশন সম্ভব নয়।

নগরীর সূত্রাপুর থানা এলাকার ৩০/৩ গেন্ডারিয়ার কাপড় ব্যাবসায়ী আবু সাঈদের স্ত্রী সালমা (৩০) আপারেশনের পর ওই যমজ জোড়া শিশুর জন্ম দেন।

অপরদিকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই বলে সংযুক্ত শিশুর বাবা--মাও তাদের শিশুর ভবিষ্যৎ নিয়ে কোন চিন্তা করেননি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশু দুটির চার দিনের জীবনকালে চিকিৎসকরা তাদের দেহে এক ব্যাগ রক্ত দেন।

যমজ জোড়া শিশুর বাবা - মা’র ছয় বছর ও দুই বছর বয়সী আরো দুটি মেয়ে আছে।

ডিএমসিএইচ সূত্র জানায়, চিকিৎসকরা সংযুক্ত শিশুকে বুকের দুধ খাওয়াতে বললেও , শারিরীক দূর্বলতার কারণে শিশুর মা তা পারেননি।

তাছাড়া যমজ জোড়া শিশুদের যে ওয়ার্ডে রাখা হয়েছিলো পরিবারের অন্য সদস্যরা সেখানে তাদের দেখতেও যাননি।