২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

শুক্রবার ভোরে ঢাকা-চৌগাছা রুটের চিত্রা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ শহরের আরাপপুরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রায় ১০ জন আহত হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

আহতদের মধ্যে হেলপার জামালউদ্দিন ও যাত্রী নূরুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জামাল মারা যায়। নিহত জামাল চৌগাছার বলিদাপাড়া এবং চিকিৎসাধীন যাত্রী নূরুল একই উপজেলার সাদীপুর গ্রামের বাসিন্দা।