২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ফুলতলায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর উত্তর পাড়া গ্রামে শুক্রবার পূর্ব বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছে। নিহতের নাম রওশন শেখ (১৮)। সে ওই গ্রামের ফিরোজ শেখের ছেলে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টায় রওশন শেখ উপজেলার ভৈরব নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে বন্ধু মফিজ তার পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রওশনকে এলাকাবাসী উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে রওশনকে ছুরি মারা হয়েছে।

ঘাতক মফিজ পলাতক রয়েছে।