২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব রাঙ্কিং পদ্ধতি পুনর্গঠন করবে ফিফা

নতুন বিশ্ব ফুটবল রাঙ্কিং নিয়ে সমালোচনার পর ফিফা তা পুনর্গঠনের ঘোষণা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 11:12 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ফিফা বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিং পদ্ধতি থেকে দু’টি বিষয় বাদ দিবে। একটি হল - দল ম্যাচগুলোতে কয়টি গোল করলো এবং ম্যাচগুলো নিজের দেশে হয়েছে কিনা।

র‌্যাঙ্কিং পুনর্গঠনের পর গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জয় পেলে তিন পয়েন্ট, ড্র করলে এক পয়েন্ট এবং পরাজিত হলে কোনও পয়েন্ট পাওয়া যাবে না।

বিশ্বকাপ আয়োজক জার্মানি বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ের বিষয়ে ফিফা’র কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছে, র‌্যাঙ্কিংয়ে তাদের স্থান ১৯ তম। কিন্তু মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দল র‌্যাঙ্কিংয়ে চতুর্থ ও পঞ্চম স্থান থাকাটা অন্যায়। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দু’বছর ধরে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলে আসলেও জার্মানি কোনও ম্যাচ খেলেনি।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রও প্রথম রাউন্ড থেকে বাদ পরে যায়। তবে মেক্সিকো দ্বিতীয় রাউন্ডে উঠে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে বাদ পরে যায়।

১২ জুলাই নতুন বিশ্ব র‌্যাঙ্কিংয় ঘোষণা করা হবে।