সাতক্ষীরায় বোমা বানাতে গিয়ে সন্ত্রাসীর দু’হাতের কব্জি উড়ে গেছে
সাতক্ষীরায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে জাকির হোসেন নামে এক সন্ত্রাসীর দু’হাতের কব্জি উড়ে গেছে। জেলার কালিগঞ্জের ভূমিহীন জনপদ ইন্দ্রিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
যশোরের ঝিকরগাছা উপজেলার পবানন্দপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জাকিরকে সাতক্ষরীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার ভোর ৩ টার দিকে কয়েকজন সন্ত্রাসী বোমা তৈরি করছিল। এসময়ে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে জাকির হোসেনের দু’হাতের কব্জি উড়ে যায়। তাকে ফেলে রেখে সঙ্গীরা পালিয়ে যায়। মর্মূষ অবস্থায় পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
কালিগঞ্জ থানার ওসি আনসারউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
