বাগেরহাটে দরিদ্র ১০ তরুণ-তরুণীর গণবিয়ে সম্পন্ন
বাগেরহাটের মোল্লাহাটে স্বেচ্ছাসেবী দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দরিদ্র পরিবারের ১০ তরুণ-তরুণীর গণবিয়ে সম্পন্ন হয়েছে। কর্মসংস্থানের জন্য প্রতি দম্পতিকে একটি করে গাভী দেওয়া হয়। শনিবার বিকালে মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রী কলেজ মিলনায়তনে এই গণবিয়ে সম্পন্ন হয়।
এই পাঁচ দম্পতি হলেন আদুরী বেগম (১৯) ও সাদী মোল্ল্যা (২৫), হেনা খানম (১৮) ও বিপুল মোল্ল্যা (২৭), সীমা বেগম (১৮) ও বাশার মোল্ল্যা (২৮), সাজেদা বেগম (২০) ও মিনকার মোল্ল্যা (২৬) এবং মুর্শীদা বেগম (১৮) ও সাইফুল ইসলাম (২৮)। এদের বাড়ি মোল্লাহাট উপজেলার গাওলা ও কুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
খলিলুর রহমান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম দুলাল জানান, ‘পীর বাকি বিল্লাহ সহায়ক সংস্থা’ ও ‘দীপ জ্বেলে যাই’ নামের দুটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজক সংগঠন দুটির পরিচালক যথাক্রমে কাজী শওকাত হোসেন ও কাজী আবু বক্কর নান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নব দম্পতিদের দোয়া করেন।
